1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
বর্তমান সরকার অতীতের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে: শিক্ষামন্ত্রী   | ঢাকা আওয়ার
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:

বর্তমান সরকার অতীতের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে: শিক্ষামন্ত্রী  

ঢাকা আওয়ার ডেস্ক
  • রবিবার, ১৪ জুন, ২০২৬

বর্তমান সরকার অতীতের সব সময়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

রোববার (১৪ জুন) সকালে ইউনিসেফ আয়োজিত বাংলাদেশের শিক্ষা খাত বিশ্লেষণ নিয়ে এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে বিনামূল্যে স্কুল ইউনিফর্ম প্রদান এবং মিড ডে মিল চালুসহ একাধিক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, শিক্ষা খাতের অগ্রগতি এখনো সন্তোষজনক নয়। তাই বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানে কাজ করবে সরকার। পাশাপাশি দেশের কোথাও বাল্যবিবাহের ঘটনা ঘটলে তা কোনোভাবেই সহ্য করা হবে না।

একই অনুষ্ঠানে শিক্ষাপ্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা দেওয়া হচ্ছে না—এমন অভিযোগের কারণে অনেক অভিভাবক কিন্ডারগার্টেন স্কুলের দিকে ঝুঁকছেন। এই পরিস্থিতি মোকাবিলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক শিক্ষা উন্নয়নে গৃহীত পদক্ষেপগুলো নির্ধারিত ১৮০ দিনের মধ্যে বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হবে।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ